রাজশাহীতে হলুদ সাংবাদিকের সংখ্যা বেড়ে চলেছে
নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১৯:৪৬ | আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৩
রাজশাহীতে সাংবাদিক পরিচয়ে দাপটের সাথে দালালী করছে হলুদ মোবাইল সাংবাদিকরা। তাদের দৌরাত্ব বেড়ে যাওয়ায় এলাকাবাসী ও সচেতন মহল অতিষ্ট হয়ে উঠেছে। কাগজপত্র বিহীন মোটরসাইকেলে লিখে রেখেছে প্রেস কেউ বা সাংবাদিক। ফলে প্রকৃত সাংবাদিকরা পড়ছেন চরম বিপাকে। ওই সব ভুয়া নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ গ্রেপ্তারের দাবি জানিয়ে ঊর্ধ্বতন প্রশাসনের হস্থ্যক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী ও সচেতন মহল। সরজমিনে দেখাগেছে রাজশাহীর বাগমারা,পুঠিয়া,দুর্গাপুর, চারঘাট,তানোর,বাঘা,মোহনপুর ও গোদাগাড়ীতে হলুদ নতুন বেশ কেছু অসাংবাদিক গড়ে উঠেছে।তারা ঢাকা ও রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনিয়মিত প্রকাশিত বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় ভুয়া পরিচয়পত্র মোটা অংকের টাকা দিয়ে কিনে নিয়ে এলাকায় এসে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সাজানো বিভিন্ন গল্প এবং বিভিন্ন ব্যক্তি’র সাথে যোগাযোগ ও কথা না বলেই তাদের নাম ব্যবহার করে নিজের ইচ্ছেমত বক্তব্য লিখে পত্রিকায় ছাপিয়ে নিজেরাই ওই পত্রিকাগুলোর কাটিং করে একে অন্যকে দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচেছ। এবং উপজেলা গুলোর বিভিন্ন দপ্তরে অপকর্মের তদবির দাপটের সাথে দেখিয়ে টাকা হাতিয়ে নিতচেছ। তারা বিভিন্ন প্রতিষ্ঠানকে জিম্মি করে রেখে ইচ্ছেমত চাঁদা আদায় করছে। ফলে অসহায় হয়ে পড়েছেন সরকারি ও বে-সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। এদের করা বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করলে তাকেই পড়তে হচ্ছে ওই সাংবাদিকের রশানলে। ফলে এদের বিরুদ্ধে কেউ কোন প্রতিবাদ না করায় তাদের দৌরাত্ব বেড়েই চলেছে। এদিকে বিভিন্ন দপ্তরে গিয়ে মতাসীন দলের নেতা ও নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি করছেন বলে এশাধিক অভিযোগ রয়েছে। তারা চাঁদা না দিলে তাদের বিরুদ্ধে বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য জুড়ে প্রত্রিকায় সংবাদ ছাপিয়ে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে বদলী করা হবে বলে হুমকি ধামকি দিয়ে বø্যাকমেইল করা হচেছ।এসব হলুদ সাংবাদিকরা চাদাবাজী করায় এলাকাবাসী ও সচেতন মহল অতিষ্ট হয়ে পড়েছে।#
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত