রাজশাহী নার্সিং কলেজ প্রতিষ্ঠানে তালা মেরে শাটডাউন ঘোষণা

  নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১৭:৩১ |  আপডেট  : ২১ এপ্রিল ২০২৬, ১৯:৪৯

অধ্যক্ষ নিয়োগের এক দফা দাবিতে রাজশাহী নার্সিং কলেজ কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার সময় কলেজের গেটে তালা মেরে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তিন মাস যাবৎ অধ্যক্ষ না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে দাবি করে এসময় শিক্ষার্থীরা বলেন, প্রায় তিন মাস যাবৎ অধ্যক্ষ নেই। ফলে আমাদের শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। অন্যদিকে প্রশাসনিক সংকটে চরম অনিশ্চয়তায় মাঝে সময় কাটছে। এমন চলতে থাকলে সেশন জটের আশঙ্কা রয়েছে। আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, দ্রæত স্থায়ী অধ্যক্ষ নিয়োগের জোর দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছি আমরা। দাবি মানার আগ পর্যন্ত সকল প্রকার অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কলেজে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখবেন। এর অংশ হিসেবে ক্লাস, পরীক্ষা এবং হাসপাতালের ক্লিনিক্যাল প্র্যাকটিস স্থগিত রেখে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করা হয়েছে। এর আগে গত শনিবার থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। অধ্যক্ষ নিয়োগের দাবিতে ওইদিন ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করা হয়। সোমবার সেই আল্টিমেটামের সময়সীমা শেষ হয়। তবে নার্সিং অধিদপ্তর ডিজিএনএম থেকে অধ্যক্ষ নিয়োগের কোনো প্রজ্ঞাপন জারি না হওয়ায় শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত