লৌহজংয়ে রাজনৈতিক সৌন্দর্যের দৃষ্টান্ত রাখলেন এডভোকেট আব্দুস সালাম আজাদ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মার্চ ২০২৬, ১০:০৮ | আপডেট : ১০ মার্চ ২০২৬, ০১:০৮
গতকাল (শনিবার) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও লৌহজং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অসুস্থ নুর মোহাম্মদ খানের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তার গ্রামের বাড়িতে যান মুন্সীগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট সালাম আজাদ। মতাদর্শের ভিন্নতা থাকলেও একজন স্বচ্ছ রাজনীতিবিদের অসুস্থতার কথা শুনে তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে যাওয়া বর্তমান সময়ের সংঘাতময় রাজনীতিতে এক বিরল ও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিলেন এডভোকেট আব্দুস সালাম আজাদ।
রাজনীতি যখন কেবল ক্ষমতা দখল আর পারস্পরিক কাদা ছোড়াছুড়ির বৃত্তে বন্দি, তখন সৌজন্যবোধ, পরমতসহিষ্ণুতা এবং জনকল্যাণমূলক আদর্শের মাধ্যমে যারা ভিন্ন ধারা তৈরি করেন, তারাই প্রকৃত রাজনৈতিক সৌন্দর্যের কারিগর। বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের এমপি এডভোকেট আব্দুস সালাম আজাদ তাঁর কর্ম ও আচরণের মাধ্যমে প্রমাণ করেছেন যে, মতাদর্শের ভিন্নতা থাকলেও ব্যক্তিগত শালীনতা এবং মানুষের প্রতি দায়বদ্ধতা বজায় রেখেও রাজনীতি করা সম্ভব। তাঁর এই দৃষ্টান্ত কেবল একটি দলের জন্য নয়, বরং দেশের সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতির উন্নতির জন্য একটি উজ্জ্বল অনুপ্রেরণা।
কুমারভোগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যানও ছিলেন একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দলমতের ঊর্ধ্বে থেকে সমাজের জন্য কাজ করে গেছেন। এ প্রসঙ্গে এডভোকেট আব্দুস সালাম আজাদের সফর সঙ্গী বিএনপি নেতা শুভ আহমেদ বলেন, আওয়ামী লীগের আমলে যখন আন্দোলন চলছিল তখন আমি ঢাকা যেতে পারছিলাম না, কারণ প্রতিটি গাড়ি পুলিশ চেক করছিল বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেতার করার জন্য। তখন আমাকে দেখে নুর মোহাম্মদ ভাই তার গাড়িতে নিয়ে আমাকে গন্তব্যে পৌঁছে দিয়ে আসেন।
সেখানে উপস্থিত থাকা প্রথিতযশা সাংবাদিক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লৌহজং উপজেলার সভাপতি অলক কুমার মিত্র বলেন, মাননীয় এমপি মহোদয় নির্বাচনের আগে ও এমপি নির্বাচিত হওয়ার পরে তিনি আমাদের সংগঠনের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে তিনি বাংলাদেশের চিরায়ত সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের ওপর গুরুত্বারোপ করে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন। তাঁর বক্তব্যে উঠে আসে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান এবং একটি বৈষম্যহীন ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয়। তার এই বক্তব্যে আমরা লৌহজংয়ে সাম্প্রদায়িক সৌন্দর্য আরও সুদৃঢ় হবে বলে আশা করি।
নুর মোহাম্মদ খান গ্রামনগর বার্তা নিউজ পোর্টালের প্রকাশক খান নজরুল ইসলাম হান্নান এর বড় ভাই। তিনি এক বার্তায় জানান, রাজনৈতিক সৌন্দর্য দৃষ্টান্ত রাখলেন আমাদের এমপি মহোদয়। তার প্রতি আমাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত