খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়
শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ
এসআর শফিক স্বপন মাদারীপুরঃ
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১৯:৪৯ | আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫২
সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া ও তার ছেলে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করে বক্তব্য দেয়ার প্রতিবাদে মাদারীপুরের শিবচরে জাগপা (জাতীয় গণতান্ত্রিক পার্টি) মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে জুতা নিক্ষেপ ও পা দিয়ে মাড়িয়ে ঘৃনা প্রদর্শন করেছে যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ স্থানীয় নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে শিবচর পৌর বাজারের লালন মঞ্চে এই কর্মসূচী পালন শেষে নেতৃর্বৃন্দ জানান, যতদিন পর্যন্ত কুলাঙ্গার রাশেদ প্রধানকে এই দেশ অবাঞ্চিত ঘোষনা না করা হবে, তার বিচার না হবে ততদিন পর্যন্ত জুতা নিক্ষেপ কর্মসূচী চলবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত