শিবচরে তারাবিতে নিয়মিত ৪০ মুসল্লিকে পুরস্কৃত করল মসজিদ কমিটি

  এসআর শফিক স্বপন মাদারীপুরঃ

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১৮:৫১ |  আপডেট  : ১৮ মার্চ ২০২৬, ০১:৩৮

মাদারীপুরের শিবচরে পবিত্র মাহে রমজান উপলক্ষে তারাবির নামাজে নিয়মিত অংশগ্রহণকারী মুসল্লিদের সম্মাননা ও পুরস্কার প্রদান করেছে শিবচর পৌর সুপার মার্কেট মসজিদ কমিটি। পুরো রমজান মাসজুড়ে জামাতের সাথে তারাবির নামাজ আদায়কারী ৪০ জন মুসল্লিকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

জানা যায়, সোমবার (২৬ রমজান) দিবাগত রাতে ২৭তম তারাবিতে পবিত্র কুরআন খতম সম্পন্ন উপলক্ষে মসজিদ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার বিতরণ করা হয়। লাইলাতুল কদরের সম্ভাব্য এই মহিমান্বিত রাতে কুরআন খতম শেষে দোয়া ও মোনাজাতের পর মুসল্লিদের হাতে সম্মাননা তুলে দেন আয়োজকরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, মসজিদ কমিটির সভাপতি মো. শাকিল খান, সাধারণ সম্পাদক মো. বাবুল মুন্সি, মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা নাহিয়ান শরিফ, হাফেজ নুরুল ইসলাম, হাফেজ মাহফুজ এবং মুয়াজ্জিন হাফেজ শাহ জালাল প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত