শ্রীনগরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসের প্রস্তুতি মূলক সভা

  নজরুল ইসলাম, শ্রীনগর, মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১২ |  আপডেট  : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৯

নজরুল ইসলাম শ্রীনগর থেকে শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৮ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার এর সভা কক্ষে আন্তর্জাতিক মাতৃভাষাও মহান শহীদ দিবসের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন এর সভাপতিত্বে, অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী  কমিশনার ভূমি মোঃ গোলাম রাব্বানী সোহেল, উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব শেখ মোহাম্মদ ইউনুস আহমেদ,মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, এলজিইডি কর্মকর্তা মহিফুল ইসলাম,মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার এস এম আবু তালেব,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম, মহিলা বিষয়ক কান্তা পাল, স্বাস্থ্য ও সহকারী প্রকৌশলী আলী আশরাফ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহেদ আহম্মেদ,শিশু বিষয়ক কর্মকর্তা শামীম হোসেন,পরিসংখ্যান কর্মকর্তা গোলাম হোসেন, একাডেমি সুপার ভাইজার প্রদীপ চন্দ্র পাল, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফজরুল ইসলাম, শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবুল হোসেন সরকারি সুফিয়া এ হাই খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুর্গা রাণী, শ্রীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম, ষোলঘর অক্ষয় কুমার ও শশী কুমার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম তৈয়ব রহমান, সহকারী শিক্ষা অফিসার আমিনুর রহমান,দয়হাটা কেসি আই সিনিয়র শিক্ষক মোঃ ইউসুফ আলী খান প্রমুখ। সভায় শিশু কিশোরদের জন্য হাতের লেখা, চিত্রাংকন,ও রচনা প্রতিযোগীতার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া রমজানে উপজেলার প্রতিটি বাজারে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট কাজ করবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। তিনি দ্ব্যার্থহীন  কন্ঠে বলেন, ফলমূল কিংবা খাদ্যদ্রব্যে কোন প্রকার ক্যামিকেল মিশাল তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হব । 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত