সমাজে আইনী সুরক্ষা দিতে পুলিশ কাজ করে যাচ্ছে -পুলিশ মহাপরিদর্শক
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশ: ২৩ মে ২০২৬, ২০:৫৯ | আপডেট : ২৩ মে ২০২৬, ২২:৩৭
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, সমাজে আইনী সুরক্ষা দিতে পুলিশ কাজ করে যাচ্ছেন। বর্তমান সমাজে খারাপ লোকের সংখ্যা বেশি। আইন শৃঙ্খলার মান উন্নয়ন করতে খারাপ ও দুষ্ট লোকদের আইনের আওতায় আনতে পুলিশের পাশাপাশি জনগণকে এক সাথে কাজ করতে হবে। ভদ্রতা, সভ্যতা শৃঙ্খলা শিক্ষা নিতে প্রথমে বাবা-মা ও পরিবারের কাছ থেকে গ্রহণ করতে হবে। বর্তমানে সবার জায়গা থেকে নৈতিকতা চলে গেছে। সমাজ ব্যবস্থা ঠিক রাখতে হলে সকলকে ছাড় দিয়ে চলতে হবে। কাউকে ট্যাগ দিয়ে মানের ক্ষুন্ন করা যাবে না। তিনি আরোও বলেন, আমরা নিজের সমালোচনা না করে অন্যের সমালোচনা খুব বেশি ব্যস্ত থাকি। পরিবারের ৫ জন সন্তান সবাই সমান হয় না। আমাদের সমাজে যে সকল সমস্যা গুলো রয়েছে সবাই মিলে তা কাউন্সিলিং করি। প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ বাহিনীকে বলেছেন আপনাদের একটা মত থাকতে পারে, দল থাকতে পারে, সেটা অনলি ভোটের বাক্সে। নোট আপনার পোস্টিং প্লেসে। আপনাদের কাজ হবে জনগণের জন্য দেশের শান্তির জন্য। তিনি গতকাল শনিবার (২৩ মে) বিকেল ৫টায় বগুড়ার আদমদীঘি থানার নব-নির্মিত ৪তলা ভবনের উদ্বোধন ও কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং এবং সুধী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম) এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম, স্থানীয় সরকারের বগুড়া জেলার উপ-পরিচালক রাজিয়া সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার ছিলেন মাসুমা বেগম, এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফরিদ, কমিউনিটি পুলিশিং আদমদীঘি উপজেলা শাখার সভাপতি মোতালেব হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত