সমালোচনার মুখে খামে‌নি নিহতের ঘটনায় বাংলাদেশের সমবেদনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১৫:৪৩ |  আপডেট  : ৩ মার্চ ২০২৬, ০৪:৪২

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ঘটনা আন্তর্জাতিক আইনের লংঘন। সোমবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃ‌তি‌তে বলা হ‌য়ে‌ছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে লক্ষ্যবস্তু করে হামলায় হত্যা করা হয়েছে জে‌নে বাংলা‌দেশ সরকার মর্মাহত, যা আন্তর্জাতিক আইন ও নিয়মের লঙ্ঘন। এ ঘটনায় ইরা‌নের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জা‌নায় বাংলা‌দেশ।

বিবৃ‌তি‌তে আরও বলা হ‌য়ে‌ছে, বাংলাদেশ বিশ্বাস করে যে, সংঘাত কোনো সমাধান আনে না। বরং সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্যই বিরোধের সমাধান করতে পারে।

উল্লেখ্য, শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। হামলার জবাবে ইসরিইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইরান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত