সিরাজদিখানে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামীর মানববন্ধন

  লতা মন্ডল-সিরাজদিখান(মুন্সগিঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬, ১৮:৩৬ |  আপডেট  : ২১ মে ২০২৬, ২২:০৪

মুন্সিগঞ্জের সিরাজদিখানে রামিসা ও আছিয়া ধর্ষণ এবং হত্যার ঘটনার প্রতিবাদে এবং জড়িত ধর্ষক-খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজদিখান উপজেলা শাখা ও মুন্সিগঞ্জ জেলা শাখা।

আজ বৃহস্পতিবার বিকাল সারে ৪টায় সিরাজদিখান উপজেলার মোড় বাসস্ট্যান্ড সড়কে আয়োজিত এ মানববন্ধনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজদিখান উপজেলা শাখা ও মুন্সিগঞ্জ জেলা শাখাসহ, জামাতের স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সমাজে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। এসব ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর না হলে অপরাধ প্রবণতা আরও বাড়বে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির আ.জ.ম রুহুল কুদ্দুস । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা এ কেএম ফকরুরুদ্দীন রাজী,মুন্সীগঞ্জ জেলা কর্মর্পষদ সদস্য খিদির আব্দুস সালাম, মুন্সীগঞ্জ জেলা শ্রমিক কল্যান ফেডারেশন সেক্রেটারী মোঃ মুজীবর রহমান,মুন্সীগঞ্জ জেলা এনসিপি যুগ্ম-সমন্বয়ক এডভোকেট মারুফ হোসেন মন্টি, সিরাজদিখান উপজেলা জামায়েত সেক্রেটারী মোঃ ওয়াসিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা জামায়েত আমির মাওলানা মোঃ কবির হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মাহফুজুর রহমান ।

মুন্সিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির আ.জ.ম রুহুল কুদ্দুস তাঁর বক্তব্যে বলেন,রামিসা ও আছিয়ার মতো নিষ্পাপ শিশু ও নারীদের ওপর বর্বরোচিত নির্যাতন ও হত্যাকান্ড কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির রায় কার্যকরের দাবি জানাই।

বিশেষ অতিথি মুন্সিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা এ কেএম ফকরুরুদ্দীন রাজী বলেন,ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধ দমনে সরকারকে আরও কঠোর হতে হবে। আইনের সঠিক   প্রয়োগ এবং সামাজিক সচেতনতা   বৃদ্ধির মাধ্যমে এ ধরনের অপরাধ প্রতিরোধ সম্ভব।মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত