সিরাজদিখানে সম্পত্তির রায় কার্যকরের দাবিতে সংবাদ সম্মেলন
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১৫:১৩ | আপডেট : ১৪ মে ২০২৬, ১৭:০৮
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের চন্দনধূল গ্রামের চন্দন ধুল মৌজার আরএস ১২৫ নং দাগের ২৫২ শতাংশ জমি হতে আরএইচ ২২৫ নং দাগের ২১৬ শতাংশ জমির মধ্যে ৫৪ শতাংশ সম্পত্তি নিয়ে বিরোধের ঘটনায় আদালতের রায় নিজেদের পক্ষে হওয়াায় সম্পত্তি বুঝিয়ে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মহম্মদ মাসুদ রানা। এ সময় উপস্থিত ছিলেন মোঃ আক্তার হোসেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, নালিশী ভূমি বাদী ক্রয় করার পর ৩টি বসত ঘড়,২টি অটোগ্যারেজ,গরুর ঘড়,রান্না ঘড়,টিউবওয়েল বসিয়ে মাসুদরানার মালিকানাধিন ভারাটিয়ারা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। বাদী আমেরিকান প্রবাসী হওয়ার সুযোগে বিবাদী বাদল সারেং গং নালিশী ভূমি দখল করে তার উত্তোলিত ঘড় দরজা ভেঙ্গে নিয়ে যায়। এলাকার বাসিন্দা সনাতন করের পুত্র পরেশ চন্দ্র কর সূত্রে প্রাপ্ত ৫৪ শতাংশ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি আদালতে গড়ালে আদালত তাদের পক্ষে রায় প্রদান করেন। তবে রায় পাওয়ার পরও এখনো সম্পত্তি বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে বিববাদী পক্ষ জানান, সালিশী সম্পত্তিতে বাদী পক্ষের কোন মালিকানা নেই। বক্তারা দ্রুত আদালতের রায় বাস্তবায়ন করে ন্যায্য সম্পত্তি মাসুদ রানাকে বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত