সিলেটে প্রচন্ড বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রী মাজার জিয়ারত করলেন
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ২ মে ২০২৬, ১৭:১৫ | আপডেট : ২ মে ২০২৬, ১৮:৪৮
সিলেটে প্রচন্ড বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রী মাজার জিয়ারত করলেন। সিলেটে পৌঁছেই এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়ি যোগে শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টায় হযতে শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে যান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি দেশ ও জাতির শান্তিকামনায় মোনাজাত করেন। এসময় সিলেট বিএনপির নেতৃবৃন্দ সাথে ছিলেন।
এর আগে বৃষ্টি উপেক্ষা করে সরকার গঠনের আড়াই মাসের মাথায় শনিবার (২ মে) সকাল ১০টায় বিমানের একটি ফ্লাইটে করে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এসময় তার সাথে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
এয়োদশ সংসদ নির্বাচনের আগে গত ২২ জানুয়ারি সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়ে ছিলেন দলের নতুন চেয়ারম্যান হিসেবে। এবার প্রধানমন্ত্রী হিসেবে সিলেট সফর করছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে সিলেটে এটি তার প্রথম সিলেট সফর।
সফরসূচি অনুযায়ী শনিবার সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন। অংশ নেবেন মোনাজাতে। বেলা ১১টায় সুরমা নদীর তীরের চাঁদনীঘাট এলাকায় সিটি করর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন শেষ নগর ভবনের সামনে সুধী সমাবেশে বক্তৃতা করবেন। পরে দুপুর ১২টায় বহু প্রতীক্ষিত সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সিলেট সার্কিট হাউসে মধ্যহ্নভোজ শেষে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন এবং বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন। এদিন সন্ধ্যা ৭টায় তিনি বিমানযোগে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত