হাদি হত্যাকারীদের দেশে ফেরত আনার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৯ মার্চ ২০২৬, ১৫:৫৩ |  আপডেট  : ১০ মার্চ ২০২৬, ০৩:৫৩

ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আটক ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে দ্রুত দেশে ফেরত আনার বিষয়ে জোর প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে, তারা নিয়মের মধ্যে ভারতের সঙ্গে যোগাযোগ করছে। আমরা আশা করছি খুব শীঘ্রই ফেরত আনা যাবে অপরাধীদের।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে ছাত্রলীগ সন্দেহে দফায় দফায় মেরে থানায় সোপর্দ করার ঘটনাকে মব হিসেবে মানতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এটি একটি সুনির্দিষ্ট অপরাধ। এটাকে আমরা মব বলতে পারিনা। বর্তমান সরকার মবকে কঠোরভাবে দমন করছে বলেও দাবী করেন তিনি।

টেকনাফ স্থলবন্দর চালুর পাশাপাশি সমুদ্রসৈকতের অবৈধ স্থাপনার বিষয়েও সিদ্ধান্ত দেয়া হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমেদ। সভা শেষে বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এর আগে শনিবার বিকেলে দুইদিনের সফরে কক্সবাজার যান স্বরাষ্ট্রমন্ত্রী।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত