২০২৬ সালের নির্বাচন আগামী বাংলাদেশের ভবিষ্যত-পঞ্চগড়ে ব্যারিষ্টার নওশাদ

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০১ |  আপডেট  : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৯

বিএনপি সরকার গঠন করলে দেশকে ৫০ বছর ১শ বছর এগিয়ে নিয়ে যাবে।  পঞ্চগড়কে আধুনিকায়ন করে  শুধু বাংলাদেশের মানুষের কাছেই নয়, সারা বিশ্বের মানুষের কাছে   তুলে ধরা হবে।বিএনপি যে রাজনৈতিক কর্মসুচি দিয়েছে তা বাস্তবায়ন করবে। বিএনপি গনতান্ত্রিক সরকারকে বিশ্বাস করে। পঞ্চগড়ে জেলা বিএনপির আয়োজনে পঞ্চগড় চিনিকল মাঠে বিএনপি মনোনীত ধানেরশীষ মার্কার নির্বাচনী জনসভায় একথা বলেন। 

বাংলাদেশ সরকারের সাবেক রাষ্টপতি, সাবেক স্পীকার, সাবেক মন্ত্রী ব্যারিষ্টার মুহাম্মদ জমির উদ্দীন সরকারের ছেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি মনোনীত ধানেরশীষ মার্কার জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিষ্টার নওশাদ জমির আরও বলেন, ২০২৬ সালের এ নির্বাচন বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যত নির্ধারন করবে। তারেক রহমানের শ্লোগান সবার আগে বাংলাদেশ একটি দর্শন, এ নির্বাচনে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, বিচার বিভাগকে স্বাধীনতা করতে হলে বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে হবে। তারেক রহমান ঘোষনা দিয়েছেন বিএনপি সরকার গঠন করলে সবাইকে ফ্যামেলি কার্ড, কৃষকদেরকে কৃষি কার্ড দেয়া হবে, শিক্ষিত বেকারদেরদের কারিগরি প্রশিক্ষন কেন্দ্র স্থাপন করা হবে সেখানে তাদেরকে প্রশিক্ষন দেয়া হবে, বন্ধ হয়ে যাওয়া চিনিকলটি চালু করা হবে। পঞ্চগড়ে শিক্ষার মান উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়, ইন্জিনিয়ারিং কলেজ গঠন করা হবে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মান উন্নয়ন করা হবে।

ব্যারিষ্টার নওশাদ জমির আরও বলেন, তরুনদের জন্য কর্মসূচি গ্রহন করা হবে।  পাবলিক লাইব্রেরি স্থাপন করা হবে সেখানে তারা জ্ঞান অর্জন করতে পাবে। শ্রমিকদের জন্য গার্মেন্টস স্থাপন করা করা হবে। আমাদের স্বদিচ্ছা আছে সেটা দিয়েই বাংলাদেশকে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। পঞ্চগড়ের পাথর আর চা শ্রমিকদের জন্য কাজ করবো। পৌরসভাকে আধুনিক পৌরসভা করবো। 

পঞ্চগড় জেলা বিএনপির সভাপতি জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জজ আদালতের পিপি এডভোকেট আদম সুফি, যুগ্ম আহবায়ক এম এ মজিদ, যুগ্ম আহবায়ক এডভোকেট রিনা পারভীন, পঞ্চগড় ১ আসনের নির্বাচনী এজেন্ট ব্যারিষ্টার মুহাম্মদ নওফেল জমির, পঞ্চগড় পৌর বিএনপির সাধারন সম্পাদক জেলা জজ আদালতের জিপি এডভোকেট এম এ বারী, পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবু, তেতুঁলিয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম শাহীন, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহফুজার রহমান বাবু, জেলা মহিলা দলের সভাপতি আন্জুমান আরা মুক্তি, বাংলাদেশ ওলামায়ে ইসলামের জেলা আমীর মাওলানা মনিরুজ্জামান, বাংলাদেশ গনসংহতি আন্দোলনের জেলা  সভাপতি সাজেদুর রহমান সাজু। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত