২৯৯ আসনের ফলাফল: বিএনপি জোটের ২১৪ আসন, জামায়াত জোট ৭৭, অন্যান্য ৮

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৭ |  আপডেট  : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের বেসরকারি ফলাফল জানা গেছে।ঘোষিত ফলাফল অনুযুায়ী বিএনপি ও তাদের জোট ২১৪টি আসন পেয়েছে।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশে সফলভাবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর রাতে ভোটগণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা শুরু করেন। ঘোষিত ফলাফলে বিএনপি এককভাবে ২১০টি আসন পেয়েছে। জোটের অন্যান্য শরিক দলের মধ্যে বিজেপি ১টি, গণঅধিকার পরিষদ ১টি, গণ সংহতি আন্দোলন ১টি ও এনডিএম ১টি আসন পেয়েছে। বিএনপি নেতৃত্বাধীন এই জোটের মোট আসন ২১৪টি।

অপরদিকে জামায়াতে ইসলামী একভাবে পেয়েছে ৬৯টি আসন। এই জোটের অন্যান্য দলের মধ্যে এনসিপি ৬টি ও বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসন পেয়েছে। জামায়াত জোটের মোট আসন ৭৭টি।

দুই জোটের বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসন পেয়েছেন।

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচন স্থগিত রয়েছে। এবার ২৯৯ আসনে মোট ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র ২৭৪ জন এবং নারী প্রার্থী ৮৩ জন। নারী প্রার্থীদের মধ্যে দলীয় ৬৩ এবং স্বতন্ত্র ২০ জন।

এবার মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত