৫৫ দিন পর কুয়েত থেকে ঢাকাসহ ১৭ দেশে ফ্লাইট চালু, সীমিত পরিসরে কার্যক্রম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫৭ | আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১৮:৩৯
প্রায় ৫৫ দিন বন্ধ থাকার পর আবারও আংশিকভাবে চালু হচ্ছে কুয়েতের আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (২৬ এপ্রিল) থেকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৪ ও ৫ সীমিত পরিসরে চালু করা হবে।
প্রথম ধাপে নির্দিষ্ট কিছু গন্তব্যে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে ঢাকাসহ মোট ১৭টি রুটে সরাসরি ফ্লাইট চালাবে কুয়ত এয়ারওয়েজ।
অন্যদিকে জাজিরা শুরুতে ৯টি দেশে ফ্লাইট চালু করলেও ঢাকা রুটে সরাসরি ফ্লাইট আপাতত চালু করছে না। পরিবর্তে ২ মে পর্যন্ত দাম্মাম হয়ে ট্রানজিট ফ্লাইট পরিচালনা করবে তারা।কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি আরও স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট সংখ্যা ও গন্তব্য বাড়ানো হবে।
এদিকে শুক্রবার (২৪ এপ্রিল) থেকে কুয়েতে খেলাধুলা, সভা-সেমিনার, বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাও তুলে নেয়া হয়েছে। এতে দেশটির জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত