জামালপুর সদরের নরুন্দিতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
ছাইদুর রহমান, জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:১১ | আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৫
জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ট্রেনে কাটা পড়ে নুরবান বেগম ( ৯০) নামে এক বৃদ্ধা মারা গেছে। আজ শনিবার সকালে নরুন্দি এলাকার নলকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা নুরবানু নলকুড়ি গ্রামের মৃত আক্তারুজ্জামানের স্ত্রী।
এলাকার লোকজন জানান, শনিবার সকালে দেওয়ানগঞ্জ বাজার রেল স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নূরবানু(৯০)।
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো.রবিউল ইসলাম বলেন,নূরবানু কানে কম শোনতেন এবং চোখেও কম দেখতেন। সকালে তিনি রেল লাইনের পাশে তার নিজ বাসা থেকে বের হয়ে লাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত