পঞ্চগড়ে জেলা জাতীয়তাবাদী সাইবার ফোর্স’র ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ৭ মে ২০২৬, ১৭:২১ | আপডেট : ৭ মে ২০২৬, ১৭:৫১
পঞ্চগড় জেলা জাতীয়তাবাদী সাইবার দলের নতুন ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।কমিটিতে আনোয়ার হোসেন তাপসকে আহবায়ক ও শরীফ আহমেদকে সদস্য সচিব হিসাবে মনোনীত করা হয়েছে। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষনা করা হয়।জানা যায় বাংলাদেশী জাতীয়তাবাদের সাইবার স্পেস ও ডিজিটাল প্লাটফর্মে সুদৃঢ় অবস্থান বলবৎ রাখতে, সাইবার ও ডিজিটাল মাধ্যমে বাংলাদেশী জাতীয়তাবাদ বিরোধী অপপ্রচার রুখতে এবং সাইবারে দলের প্রচার ও প্রসার বৃদ্ধি করতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স (বিএনসিএফ) এর পঞ্চগড় জেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে বিএনপির সহায়ক শক্তি হিসেবে ২০১২ সাল থেকে সংগঠনটি কাজ করে আসছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত