আদমদীঘিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্ধোধন

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২ মে ২০২৬, ১৮:০১ |  আপডেট  : ২ মে ২০২৬, ১৯:২৮

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্ধোধন করা হয়েছে। শনিবার (২মে) বিকেলে উপজেলা সদরের ঈশ্বর,পূর্ণ, জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ের বালক ও বালিকা দলের খেলার উদ্ধোধন করা হয়। এই ফুটবল টুর্ণামেন্টে উপজেলার মধ্যে বাছাইকৃত ৮টি প্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন পর্য়ায়ে অংশ গ্রহন করেন। সেখান থেকে ৪টি বিদ্যালয় উপজেলা পর্যায়ে বিজয়ী হয়। উপজেলা পর্যায়ে এই প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দলের গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত